ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ পাখিরা দল বেঁধে ‘ভি’ আকৃতিতে ওড়ে কেন অবশেষে চূড়ান্ত হলো ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ – সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাপান  বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ৫০ বছর আগে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই জাপান বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে আসছে। করোনার মধ্যেও জাপান বাংলাদেশে মেট্রোরেল, বিমানবন্দর থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অব্যাহত রেখেছে। এছাড়া জাপান বাংলাদেশকে যে স্বল্পসুদে ঋণ দেয়, সে সুদের টাকাও পরবর্তীতে Japan Debt Cancellation Fund (JDCF) এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে এ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ঢাকাস্থ জাপান দূতাবাস ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহযোগিতায় জাপান ফাউন্ডেশন আয়োজিত ‘THE JAPANESE SPIRIT OF GIFTING: GIVING SHAPE TO ONE’S THOUGHTS AND EMOTIONS- The Beauty of Exchanging Gifts in Japan (জাপানি উপহার: হৃদয়ের অনুভূতির প্রকাশ – জাপানের উপহার বিনিময়ের সৌন্দর্য)’ শীর্ষক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেকোন প্রত্নবস্তুর পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রক্রিয়া বেশ জটিল। কয়েক শতাব্দী প্রাচীন জাপানের ঐতিহ্যবাহী অনন্য নিদর্শনসমূহ বিশেষ করে কাপড়ের তৈরি নিদর্শনসমূহ আমাকে একইসঙ্গে মুগ্ধ ও বিস্মিত করেছে। প্রতিমন্ত্রী এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বন্ধুপ্রতিম দু’দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বন্ধন আরো জোরালো হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Ito Naoki এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা) ড. শিহাব শাহরিয়ার।

এর আগে প্রতিমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। উল্লেখ্য, প্রদর্শনীতে জাপানের ঐতিহ্যবাহী ৯০টি অনন্য নিদর্শন ও শিল্পকর্ম তথা প্রত্নবস্তু স্থান পেয়েছে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ – সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২