ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কার্যক্রম সশরীরে শুরু হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে ভর্তি হওয়া প্রথমবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সশরীরে শুরু হবে। এছাড়া পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলবে পরীক্ষা।

বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারের বিধি-নিষেধ ঘোষণার আগে ঢাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছিল। অনুষদভেদে ক্লাস শুরুর দিন ভিন্ন হলেও সরকার ঘোষিত বন্ধের আগেই সব বিভাগ ক্লাস শুরু করছিল। বর্তমানে সবার অনলাইনে ক্লাস চলছে।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু

আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২