ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ পাখিরা দল বেঁধে ‘ভি’ আকৃতিতে ওড়ে কেন অবশেষে চূড়ান্ত হলো ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, করোনায় আক্রান্ত কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটের জন্য সব সময় আলাদা একটা টান কাজ করে। আমরা যেখানেই থাকি না কেন সিলেট নিয়ে আমাদের মনের মধ্যে একটা টান থাকে। সিলেটে এসে মাজার জিয়ারত করব এটি আমাদের মনের মধ্যে থাকেই।

মন্ত্রী বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয় দেখার জন্য। তার মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখব। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখব। তাদের সমস্যা নিয়ে কথা বলব।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২