ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট থাকছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সভায় সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট থাকছে না

আপডেট টাইম : ০৩:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২