ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ রায়ে আলমগীরের ভাবি রাবিয়া বেগমকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়। আলমগীর হোসেন শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের আজিজুল হকের ছেলে।

রায়ের বিষয়টি  নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ মার্চ রাতে আলমগীর হোসেনের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী জান্নাত বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পরদিন শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হলেও পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টের মতামতে বলা হয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর জান্নাতের বাবা পার্শ্ববর্তী ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামের জাম্বিল মিয়া বাদী হয়ে ৩ মে আলমগীর হোসেনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে আলমগীর গ্রেফতার হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, পরকীয়া সম্পর্কের কারণে ভাবি রাবিয়া বেগমের সহযোগিতায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন আলমগীর। পরে তদন্ত শেষে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন একই বছরের ৩০ নভেম্বর দেবর-ভাবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

আপডেট টাইম : ০৮:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২