ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দিলো সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো:

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি অংশগ্রহণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নেপ ও এনসিটিবি কর্তৃক ২০২২ সালের জন্য প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা (জানুয়ারি-এপ্রিল) ইতোমধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুসরণ করা হচ্ছে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনে গুগল মিটে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন।

মোবাইল ফোন ও ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিও থেকে পরিচালিত ‘ঘরে বসে শিখি’ পাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।

অনলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিও’র মাধ্যমে চলমান ‘ঘরে বসে শিখি’ পাঠ সম্প্রচারের সময়টুকু বাদ দিয়ে অনলাইন পাঠদানের সময়সূচি নির্ধারণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধকালীন প্রতিষ্ঠানের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়ে প্রধান শিক্ষক এসএমসির সদস্যদের সহযোগিতা নেবেন।

বিদ্যালয়ে নিয়মিত পরিষ্কার পরিছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

প্রধান শিক্ষক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার সব শিক্ষার্থীকে শ্রেণিশিক্ষক ও বিষয়শিক্ষক প্রতি ভাগ করে দেবেন বা নেবেন। শিক্ষকরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে ও ব্যক্তিগতভাবে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের পাঠ অগ্রগতির খোঁজ-খবর নেবেন।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি ও অন্য বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দিলো সরকার

আপডেট টাইম : ০৮:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২