ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসে ‘বহিরাগত’ নিষিদ্ধ করলো শাবিপ্রবি শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেবে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কাউকে ক্যাম্পাসে ঢুকতে হলে অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে মহাইমিনুল বাশার রাজ জানান, হাসপাতালে যেসব আন্দোলনরত শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন তাদের কেউ এখনো অনশন ভাঙ্গেনি। মাহিন শারিয়ার রাতুল নামের এক শিক্ষার্থীর শরীরে এপেন্ডিসাইটস এর জন্য অস্ত্রোপচার হয়েছে। তবুও সে অনশন ভাঙ্গেনি। বরং হাসপাতাল থেকে দেওয়া খাবার অসুস্থ শিক্ষার্থীরা না খাওয়ায় ওই সব খাবার অন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে এনে পথশিশুদের মধ্যে বিতরণ করছেন।

এর আগে বুধবার বিকেলে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন ২৩ জন শিক্ষার্থী। পরে আন্দোলনে যোগ দেন আরো ৫ শিক্ষার্থী। কিন্তু শরীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৮ জন শিক্ষার্থী অনশন করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ‘বহিরাগত’ নিষিদ্ধ করলো শাবিপ্রবি শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৩:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২