ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাবিপ্রবিতে অনশনে চার শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন এবং লাগাতার আন্দোলন চলছেই। তবে অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চারজন শিক্ষার্থী। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।

বুধবার দুপুর থেকে ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের ২২ ঘণ্টায় গিয়ে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন কাজল নামের এক শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন শাহরিয়ার, নিশাদ ও ফাহমিদা।

আন্দোলনকারীদের একজন নাফিজা আনজুম  বলেন, যারা আন্দোলন করছেন তাদের মনোবল অনেক শক্ত। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আমাদের অনেকেই অসুস্থ হচ্ছেন। ইতোমধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, অনশনকারীদের কয়েকজনের অবস্থা গুরুতর।

এ মুহূর্তে শাবিপ্রবিতে মেডিকেল সাপোর্ট প্রয়োজন উল্লেখ করে নাফিজা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পাশে নেই। আমরা নিজেরাই একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে এনেছিলাম। কিন্তু আমাদের মেডিকেল সাপোর্ট প্রয়োজন। সিলেটে বা আশপাশে যারা ডাক্তার বন্ধুরা আছেন তারা আমাদের পাশে দাঁড়ান। অনশনকারীদের পাশে দাঁড়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাবিপ্রবিতে অনশনে চার শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২