ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে চলবে সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে বুধবার থেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদসংক্রান্তে জারি করা প্র্যাকটিস ডিরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতেও একই রকম বার্তা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ থেকে চলবে সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি

আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২