ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গিনেস বুকে স্থান পাচ্ছে টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৪১৫ বার

বিশ্বের মসজিদ স্থাপত্যের ইতিহাসে অতীতের সব রেকর্ড এবার ভেঙে দেবে টাঙ্গাইলের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ। ১৫ বিঘা জমির উপর অবস্থিত মসজিদটির নির্মাণ কাজ শতকরা আশি ভাগ শেষ হয়েছে, শিগগিরই শুরু হবে মসজিদের কারুকাজ।

মসজিদটিতে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। ওই ভবনে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। মসজিদের কাছেই নির্মাণ করা হবে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের থাকার জন্য ডাক বাংলো ও বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা। মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় শত কোটি টাকা।

নির্মাণাধীন এই মসজিদে থাকবে বিশ্বের বেশিসংখ্যক গম্বুজ ও ৪৫১ ফুট উঁচু একটি মিনার। যা গিনেস রেকর্ড বুকে স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে মসজিদটি নির্মিত হচ্ছে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে ২০১ গম্বুজ মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এর পাশে অবস্থিত ৪৫১ ফুট উঁচু বা ৫৬ তলা উঁচু ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম’ নামের মিনারটি হবে ইটের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এই মিনারে ৫০ তলা পর্যন্ত থাকবে লিফটের সুবিধা। বর্তমানে ভারতের দিল্লির কুতুব মিনার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনার। যার উচ্চতা ২৪০ ফুট আর বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব্লাঙ্কায় দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত। এর উচ্চতা ৬৮৯ ফুট। তবে এটি ইটের তৈরি নয়।

২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৩ সালের জানুয়ারি মাসে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন।

তিনি জানান, আশা করা হচ্ছে, ২০১৭ সালের প্রথম দিকে পবিত্র কাবা শরিফের ইমামের উপস্থিতি ও ইমামতির মাধ্যমে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গিনেস বুকে স্থান পাচ্ছে টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

আপডেট টাইম : ১২:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬