ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করেছে – সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে এ বঙ্গভূমি বিভিন্ন সময়ে মোগল,পর্তুগীজ, ব্রিটিশ, বর্গীদের দ্বারা শাসিত-শোষিত হয়েছে। তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা, ক্ষুদিরাম প্রমুখ স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীরা এদেশের স্বাধিকার ও স্বাধীনতার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু তারা কেউ সেই কাক্সিক্ষত স্বাধীনতা এনে দিতে পারেননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বাঙালি যাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সেই কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধু: বিকল্পহীন অদ্বিতীয় নেতা’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দুই প্রধান কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে শোষণ ও বঞ্চনামুক্ত, সমতাভিত্তিক, ন্যায়পরায়ণ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রেখেছেন। এ সময় আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ প্রভৃতি আয়োজনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম আলোকিত জ্ঞানমনস্ক হয়ে বেড়ে ওঠার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ জাতির সঠিক ইতিহাস জানতে পারবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অভ্ ট্রাস্টিজ’র সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেন।

পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে পটুয়া কামরুল হাসানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাদুঘর আয়োজিত শিল্পী কামরুল হাসানের শতচিত্রের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করেছে – সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২