ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত আগামী ৫ জানুয়ারি থেকে পবিত্র জামাদিয়াস-সানি মাস শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র জামাদিয়াস-সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৪ জানুয়ারি মঙ্গলবার পবিত্র জামাদিয়াস আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ জানুয়ারি বুধবার থেকে পবিত্র জামাদিয়াস-সানি মাস গণনা করা হবে।

আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবদুল জলিল, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এর উপ-সচিব মোঃ রায়হান কাওছার, ঢাকা জেলার এনডিসি মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত আগামী ৫ জানুয়ারি থেকে পবিত্র জামাদিয়াস-সানি মাস শুরু

আপডেট টাইম : ০৯:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২