ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিন্নমূল আনন্দ স্কুলের যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজের বিভিন্ন সুবিধা থেকে পিছিয়ে পড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছিন্নমূল শিশুদের কাছে স্কুল শব্দটিই যেন একটি স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ করল ‘ছিন্নমূল আনন্দ স্কুল’।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ১১০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে বিদ্যালয়টি। বসুরহাট পৌরসভার উদ্যোগে স্কুলটি পরিচালনা করবেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

উদ্বোধনকালে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দেশের অনেক শিশুরা এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি হলো বিশ্বের প্রতিটি মানুষের জন্য অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই কোম্পানীগঞ্জের অসহায় শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ।

মেয়র কাদের মির্জা আরও বলেন, ছিন্নমূল আনন্দ স্কুলটি আমার স্বপ্ন। আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন দুপুরবেলায় খাবারের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে সব শিক্ষার্থীকে স্কুলের ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আবদুল কাদের মির্জা বলেন, বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন কারিগরি দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার সুযোগ করে দিয়ে ‘ছিন্নমূল আনন্দ স্কুল’ মানুষ গড়ার কারিগর হিসেবে মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করি।

ছিন্নমূল আনন্দ স্কুলে প্রধান শিক্ষক জাকির হোসেন  বলেন, একজন শিশুর শিক্ষা গ্রহণের জন্য সব উপকরণ পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে। স্কুলের ব্যাগ, বই-খাতা, কলম, স্কুলের পোশাক, জুতা কিছুই তাদের ক্রয় করার প্রয়োজন হবে না। আমরা চাই ছিন্নমূল শিশুরা আনন্দের সঙ্গে এই স্কুলে পড়াশোনা করুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিন্নমূল আনন্দ স্কুলের যাত্রা শুরু

আপডেট টাইম : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২