ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংশপ্তক’র বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশুদের কল কাকলী ও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও সংশপ্তকের ৩১ বছর পূর্তি ২৬ ডিসেম্বর ২০২১, রোজ রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান পৃষ্টপোষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মোস্তাফিজুল হক, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক বীরমুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন শিশু সংগঠক ও সংশপ্তকের প্রতিষ্ঠাতা মুশতাক আহম্মদ লিটন, সংশপ্তকের সভাপতি মুসলিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও শিশু বক্তা কারার মৌমিতা প্রমুখ।
অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিদের সম্মাননার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩০জন শিশুদের পুরস্কার প্রদান করা হয়। শিশু শিল্পী ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সংশপ্তক’র বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

আপডেট টাইম : ১০:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১