ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পাঁচ ব্যাংক নিয়োগের প্রশ্নফাঁস, আরও দুইজনকে গ্রেফতার করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন- রংপুরের রাশেদ আহমেদ বাবলু (৩৬) ও রাজশাহীর মবিন উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সুমা  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে এই ঘটনায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান মিজানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের নাম আসার পর বুধবার রাজধানীর চামেলীবাগ ও বিজয়নগর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিবি, যাদের মধ্যে ৮ জন ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের অধীনে অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের ১৫১১টি শূন্যপদের নিয়োগ পরীক্ষা গত ৬ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির নির্দেশনায় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষাটি নেয়। ওই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় গত ১০ নভেম্বর রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পাঁচ ব্যাংক নিয়োগের প্রশ্নফাঁস, আরও দুইজনকে গ্রেফতার করেছে

আপডেট টাইম : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১