ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ইংরেজি মাধ্যম-ভার্সনে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে শপথবাক্য পাঠের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদেশি কারিকুলামে পরিচালিত দেশের ইংরেজি মাধ্যম ও ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীতের পর শপথবাক্য পাঠের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইংরেজি মাধ্যম ও ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন সমাবেশের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শপথবাক্য পাঠ করতে বলা হয়েছে। প্রতিদিন সমাবেশ শুরুর আগে বঙ্গবন্ধুকে নিয়ে শপথবাক্য পাঠ করতে হবে।

জাতীয় সঙ্গীতের পর সবাইকে বলতে হবে— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালিজাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

আরও বলা হয়েছে, ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ শুরুর আগে এ শপথবাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ইংরেজি মাধ্যম-ভার্সনে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে শপথবাক্য পাঠের নির্দেশ

আপডেট টাইম : ০৭:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১