ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাঙালির জাতিরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। আগামীর ভবিষ্যৎ হচ্ছে এশিয়া, আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ। এসময় মন্ত্রী সবাইকে সম্মিলিতভাবে, একাগ্রচিত্তে দেশমাতৃকার জন্যে কাজ করে যাওয়ার আহ্বা জানান।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করবো। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাঙালির জাতিরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১