ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ভলিবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ভলিবলপ্রেমী মানুষ রয়েছে। বাংলাদেশের সার্বিক বিষয়ে উন্নতি হওয়ায় যে কোনো সময় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এটি আমরা করে দেখিয়েছি।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবর্ষ’ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মতো বিভিন্ন দেশের ১১টি দলের অংশগ্রহণে ‘‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’’ এবং ‘‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’’ এর খেলা চলছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আয়োজন করতে পেরেছি, যা আমাদের সক্ষমতারই স্বাক্ষর বহন করে।

তিনি বলেন, ভলিবল নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা নিয়ে অনেকদূর এগোতে চাই।

সভায় কাভার পক্ষ থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মেয়র আতিকুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছকে ‘সম্মাননা স্বারক’ প্রদান করা হয়।

এছাড়া ফেডারেশনের আন্তর্জাতিক সমন্বয়ক ও যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল এবং ফেডারেশনের সিইও সোহেল মোহাম্মদ মঈনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক দেশের প্রতিনিধিদের সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে

আপডেট টাইম : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১