ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রাজধানীতে কর্ণফুলী গার্ডেনে স্বর্ণের দোকানে চুরি, একাধিক চোরকে গ্রেফতার করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন।

ডিসি মো. ফারুক হোসেন বলেন, কর্ণফুলী গার্ডেন সিটির ‘বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স’ ও ‘মোহনা জুয়েলার্সে’র দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করে ডিবি।

এর আগে গত ১৮ ডিসেম্বর ভোরে কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে একটি দোকান থেকেই ৪৫০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।

তখন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেছিলেন, শুক্রবার দিনগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। এ ঘটনায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রাজধানীতে কর্ণফুলী গার্ডেনে স্বর্ণের দোকানে চুরি, একাধিক চোরকে গ্রেফতার করেছে

আপডেট টাইম : ০৯:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১