ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

কক্সবাজারে নারীকে ধর্ষণের অভিযোগে ৩ আসামির ২ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামীমুন তানজিন এ রিমান্ড দেন।

এর আগে দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এদিকে এই ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব হেডকোয়ার্টার থেকে এক প্রেসব্রিফিংয়ে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত স্বীকারোক্তি জানিয়েছে র‍্যাব। এখন পর্যন্ত এই মামলায় মূলহোতা আশিকসহ পাঁচজন গ্রেফতার হয়েছে।

প্রসঙ্গত, পর্যটক দাবিদার এক নারী দাবি করেছেন, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের সন্ত্রাসী আশিক ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে হোটেলের ম্যানেজার ছোটনকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় এজাহারনামীয় ৪ জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারীর স্বামী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে নারীকে ধর্ষণের অভিযোগে ৩ আসামির ২ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১