ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

নুরসরাতকে নিয়ে বিপাকে প্রযোজনা প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৪৭৭ বার

নানা কারণে বিতর্কিত হয়ে আছেন জাজ মাল্টিমিডিয়ার ঘরোয়া নায়িকা নুসরাত ফারিয়া। প্রতিষ্ঠানটি এ নায়িকাকে নিয়ে এ পর্যন্ত যে ক’টি চলচ্চিত্র নির্মাণ করেছে তার একটিও লাভের মুখ দেখেনি। এ কারণে ফারিয়াকে নিয়ে বেশ বিপাকেই আছে জাজ।

বাংলাদেশে তার উপস্থাপনার ইমেজ দিয়ে পুরনো কিছু দর্শক থাকলেও নতুন করে কোনো দর্শক তৈরি করতে পারেননি। এছাড়াও বলিউডের ইমরান হাশমির সঙ্গে ছবিতে অভিনয় করছেন বলে যে মিথ্যা তথ্য দিয়ে দর্শকদের বিভ্রান্ত করেছেন ফারিয়া, সেজন্য তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশীয় দর্শকরা।

অন্যদিকে কলকাতার দর্শকরা তাকে মেনে নিতে পারেননি। তাই যৌথ প্রযোজনার ছবিতে নুসরাত ফারিয়াকে নিয়ে সবচেয়ে বিপদে পড়েছে কলকাতার প্রতিষ্ঠান এসকে মুভিজ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যৌথ প্রযোজনার কোনো ছবিতেই ফারিয়াকে নিয়ে কাজ করতে নারাজ এই প্রতিষ্ঠান। যার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি এ দুই প্রতিষ্ঠানের প্রযোজনায় ঘোষিত হওয়া একটি ছবি দিয়ে। যেখানে কলকাতার চিত্রনায়ক দেব অভিনয় করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।

সূত্র আরও জানিয়েছে, কোনভাবেই দেবের বিপরীতে ফারিয়াকে নিতে রাজি নয় এসকে মুভিজ। তাই ভিন্ন নায়িকা নিয়ে ভাবতে হচ্ছে জাজকে। তবে দেবের বিপরীতে নাকি মাহিকেই নিতে আগ্রহ দেখিয়েছে কলকাতার প্রতিষ্ঠান।

এ বিষয়েও বিপাকে পড়েছে জাজ। কারণ নড়বড়ে নায়িকা ফারিয়াকে নিয়ে সামনে এগোতেও পারছে না, অপরদিকে মাহির সঙ্গেও জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক খারাপ যাচ্ছে।

তবে ব্যর্থ নায়িকার খেতাব পাওয়া নুসরাত ফারিয়া যে থাকছে না এটা নিশ্চিত করেই বলা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

নুরসরাতকে নিয়ে বিপাকে প্রযোজনা প্রতিষ্ঠান

আপডেট টাইম : ১১:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬