ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এ মাসে বৃষ্টি এলে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আপতত আবহাওয়া শুষ্ক থাকলেও দেশের কয়েকটি জেলায় আগামী ২৮-২৯ ডিসেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হলে শীত বাড়বে। কম হলে আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  এসব তথ্য জানিয়েছেন।বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির ফলে যেহেতু মেঘ থাকবে, সেহেতু তাপমাত্রা বাড়বে। যদি বৃষ্টি বেশি হয়, তাহলে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। আপতত যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার চেয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়াবিদ বলেন, ‘বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজকের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। নদীর অববাহিকায় যেসব অঞ্চল আছে, সেখানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারি কুয়াশা থাকতে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।’

এ কে এম নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা বাড়তে বা কমতেও পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এ মাসে বৃষ্টি এলে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসতে পারে

আপডেট টাইম : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১