ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করার উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন।

শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, আগামীকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হবে। ঢাকার দুই মেয়র এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

গত ১৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ২৬ ডিসেম্বর ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছু দিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

একই সভায় বাস রুট রেশনালাইজেশন কমিটির আরেক সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন, পরীক্ষামূলক এ রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলক এ রুট চালু করা হচ্ছে। আগামী ২ মাসের মধ্যে এ রুটে বাসের সংখ্যা ১০০ তে উন্নীত করা হবে। ঢাকা নগর পরিবহনে প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস-বে, যাত্রী ছাউনিগুলোর প্রস্তুতি শেষ হয়েছে।

এছাড়া এ রুটে প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেসঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন।

সে সময় থেকে তিনি এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস এর দায়িত্ব পান। এ কমিটি সবশেষ ১৯ ডিসেম্বর ২০তম সভা করেছে। কমিটির কার্যক্রমের অংশ হিসেবে অর্থাৎ বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম হিসেবে আগামীকাল থেকে কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন

আপডেট টাইম : ০৭:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১