ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সরকার ইসলামের মৌলিক বিষয় বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সরকার ইসলামের মৌলিক কথা (বিষয়) বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়, নিজের জীবনে চর্চা করা যায়, তাহলে আমরা নিজেরা যেমন ভালো থাকবো, তেমনি দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবো।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এ সম্মেলন আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি। এ সময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার মহাসচিব সাখাওয়াত খান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আল্লাহর সব সৃষ্টির জন্য আমাদের কর্তব্য রয়েছে। সেটাকে অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য অনিবার্য দায়িত্ব। এ জন্য দরকার ইসলামকে পরিপূর্ণভাবে জানা। যত অসম্পূর্ণভাবে ইসলামকে আমরা জানবো, তত আমাদের ভেতরে দীনতা থেকে যাবে। খণ্ডিত ইসলাম প্রকৃত ইসলাম নয়। ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টিকারীরা ইসলামের মঙ্গল কামনা করে না।

ইসলামের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন করবে না। সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদ নামে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন করছে। সরকার মাদরাসার সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাসের মর্যাদা দিয়েছে। সরকারি অর্থে মাদরাসায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। মাদরাসা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আলেম-ওলামাদের সরকারি খরচে হজ পালনের সুযোগ করে দেওয়া হচ্ছে। মসজিদকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সরকার ইসলামের মৌলিক বিষয় বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে

আপডেট টাইম : ০৮:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১