ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইউরোপের কথা বলে ভারতে পাচার করতেন তারা –

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে মানবপাচার চক্রের তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। পল্লবী ও উত্তরা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— চক্রের মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২) ও তার দুই সহযোগী নিরঞ্জন পাল (৫১) ও মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫)।

মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মানবপাচারকারী এই চক্রটি বিদেশ গমনেচ্ছুদের টার্গেট করে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখাত। যারা যেতে রাজি হতো তাদের কাছ থেকে ১২-১৫ লাখ টাকা করে নিত।

এর পর বাংলাদেশ থেকে ভিসা পাওয়া জটিল বলে বুঝিয়ে তাদের ভারতে নেওয়া হতো। সেখানে যাওয়ার পর তাদের টর্চার সেলে আটকে রেখে আরও টাকা দাবি করত। চক্রটি শতাধিক ব্যক্তিকে ভারতে পাচার করেছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব ৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ভারতে পাচার করে চক্রটি।

পাচার হয়ে যাওয়ার পর বেশ কিছু দিন কলকাতায় আটক থাকে জাহাঙ্গীর। আটক অবস্থায় কলকাতার টর্চার সেলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে নির্যাতনের এসব ভিডিও দেখিয়ে দেশে থাকা তার পরিবারকে চাপ প্রয়োগ করে অর্থ আদায় করে পাচারকারীরা।

‘দেশে এসে ভিকটিম জাহাঙ্গীর চক্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে আমাদের কাছে। তার দেওয়া তথ্য ও অভিযোগ যাচাই করে গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের মূলহোতাসহ তিনজনকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।’

এ সময় তাদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সিম এবং নগদ টাকাসহ মানবপাচারসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, এই চক্রের সহযোগী হিসেবে আরও ৫-৭ জন রয়েছে। তা ছাড়া ভারতেও তাদের বেশ কয়েকজন সহযোগী রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলকাতার রাজিব খান, মানিক ও দিল্লির রবিন সিংদের নাম পাওয়া যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে মানবপাচার আইনে রূপনগর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইউরোপের কথা বলে ভারতে পাচার করতেন তারা –

আপডেট টাইম : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১