ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা দেওয়ানগঞ্জ পৌর মেয়র বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে শাহনেওয়াজ শাহান শাহকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে— পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচারবহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর।

সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে বহিষ্কার পূর্বক অব্যাহতি দেওয়া হলো।

তবে অভিযোগ অস্বীকার করেন পৌর মেয়র বলেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা দেওয়ানগঞ্জ পৌর মেয়র বরখাস্ত

আপডেট টাইম : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১