ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬
  • ৪৩৩ বার

বলিউড পেরিয়ে হলিউডে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ক্যারিয়ারের কয়েকটি মুহুর্তে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। প্রিয়াঙ্কার সাবেক ম্যানেজার প্রকাশ যাজুর বরাত দিয়ে খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক তারকা। বহুদিনের ক্যারিয়ার তাঁর। বলা যেতে পারে, এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই সাবেক বিশ্বসুন্দরী। তবে সব সময় তো আর এমন সুবাতাস বয় না অভিনয় জীবনে। ক্যারিয়ারের একটা সময় খুবই সংগ্রাম করতে হয়েছে প্রিয়াঙ্কাকে। প্রকাশের দাবি, ‘প্রিয়াঙ্কাকে এখন হয়তো খুবই শক্ত দেখায়, তবে একটা সময় সে খুব দূর্বল প্রকৃতির ছিল। ক্যারিয়ারের বাজে সময়টায় সে দু-তিনবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিল, তবে আমি তাঁকে থামাতে পেরেছিলাম।’

প্রকাশ আরো দাবি করেন, সে সময়টায় প্রিয়াঙ্কা এবং তাঁর কথিত সাবেক বয়ফ্রেন্ড অসীম মার্চেন্টের মধ্যে অনবরত ঝামেলা লেগে থাকত। প্রিয়াঙ্কা সে সময় কান্নাকাটি করতেন আর মাঝরাতে প্রকাশকে ফোন করতেন। একবার অসীমের সঙ্গে ঝামেলা হওয়ার পর প্রিয়াঙ্কা মুম্বাইয়ের ভাসাই এলাকায় গাড়ি ছুটিয়েছিলেন, উদ্দেশ্য ছিল আত্মহত্যা করা। সে সময় প্রকাশই তাকে আটকান।

শুধু তা-ই নয়, মায়ের মৃত্যুর পরও নাকি প্রিয়াঙ্কা এক উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ফ্ল্যাটের সব জানালায় গরাদ দেওয়ার আগ পর্যন্ত প্রিয়াঙ্কাকে নাকি চেয়ারে বেঁধেও রাখতে হয়েছে মাঝে মাঝে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ১০:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬