ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) শিক্ষার্থীদের সনদ পেতে অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।

এর আগে গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এতে ফরম পূরণের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল গত ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এ বছর করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা বাতিল করে অটো পাস দেয় সরকার। তবে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

আপডেট টাইম : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১