ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

চার্জশিটভুক্ত অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটে মাহফুজ শাহরিয়ারকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এর আগে গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

আপডেট টাইম : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১