ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

তিনদিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তিনদিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী এবং দুই কর্মকর্তা।

রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারত সফরের শুরুতেই অমর জোয়ান জয়তী স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিমানবাহিনী প্রধান।

সফরে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে তার সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ আব্দুল হান্নান। দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা।

এছাড়া এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন‌‌।

ভারতে অবস্থানের সময় চণ্ডিগড় এবং মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে দুদেশের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

তিনদিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান

আপডেট টাইম : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১