ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

স্বপ্নগুলো জোনাক পোকার মত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬
  • ৫৩৩ বার

মানুষের জীবন একটাই। আর এই পৃথিবীটা অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবীতে মানুষ অনেক কিছু আশা করে, স্বপ্ন দেখে। মানুষ আশা করে বলেই বেঁচে থাকে। তোড়া ও নোরা দুই বোন। দুজনেই মা-বাবার আদরের মেয়ে। তোড়া ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে সে ব্যান্ডের নামকরা সংগীতশিল্পী হবে।

ওদের বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদল আছে। ব্যান্ডদলের মালিক শৈবাল। শৈবাল দারুণ লেখে। গানের গলাটাও দুর্দান্ত। সে ভালোবাসে তোড়াকে। কিন্তু তোড়াকে তা বলা হয়ে ওঠেনি। শৈবাল স্বপ্ন দেখে তোড়া একদিন বড় ব্যান্ডশিল্পী হবে। যেদিন তোড়া মঞ্চে উঠবে সেদিনই সে গান গাইবে, তার আগে না। এই স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ডশিল্পী হিসেবে তৈরি করতে থাকে সে। একদিন তোড়াকে নিয়ে শৈবাল মঞ্চে ওঠে। কিন্তু বিধি বাম। তোড়াকে দেখে ভালোবেসে ফেলে জামান নামে এক শিল্পপতি। জামানের প্রেমে সাড়া দেয় তোড়া। তোড়া এবং জামানের মাঝে প্রেম হয়। স্বপ্ন ভেঙ্গে যাওয়াতে কষ্ঠ পায় শৈবাল। বিষয়টি শৈবালের মা জানতে পেরে হার্ট অ্যাটাক করে। আবারও ধাক্কা খায় শৈবাল। স্বপ্ন ভেঙে যায় শৈবালের। এরপরই কাহিনি মোড় নেয় অন্যদিকে। শুরু হয় নাটকীয়তা।

এমন কাহিনি নিয়ে এটিএন বাংলায় শুরু হচ্ছে জাকারিয়া সৌখিন এর রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’। নাটকটি সোম থেকে বুধবার, রাত ১০টা ৫৫মিনিটে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, তারিন, অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

স্বপ্নগুলো জোনাক পোকার মত

আপডেট টাইম : ১০:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬