ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইউনানি-আয়ুর্বেদিকে অনুমতি ছাড়া প্রেসক্রিপশনে জেল-জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জেল-জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে সভায় যুক্ত হন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুসারে স্বীকৃতি ছাড়া কোনো সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি মিথ্যা উপাধি ব্যবহার করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, এখানে একটি বোর্ড থাকবে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মতো এখানেও একটি কাউন্সিল থাকবে। এ কাউন্সিল একাডেমিক বিষয়গুলো দেখভাল করবে।

এ ছাড়া বাংলাদেশ চিকিৎসা অ্যাক্রেডিটেশন আইনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি সইয়ের জন্য চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরের সময় এ চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, মালদ্বীপে সাজাপ্রাপ্ত বাংলাদেশি আছেন ৪৩ জন। আর ৪০ জন বিচারাধীন। তবে মালদ্বীপের কোনো নাগরিক বাংলাদেশে বন্দি নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইউনানি-আয়ুর্বেদিকে অনুমতি ছাড়া প্রেসক্রিপশনে জেল-জরিমানা

আপডেট টাইম : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১