ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টরন্টোতে কনস্যুলার সেবা ১ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩২০ বার

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আগামী ১ মে রবিবার ড্যানফোর্থ-ডজ ইন্টারসেকশনের ৯ ডজরোডের রয়েল লিজিয়ন কানাডিয়ান হলে (Royal Canadian Legion, 9 Dawes Road, Toronto, ON M4C 5A8 ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করবে।

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, ঐদিন সকাল ৯টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত সকল সার্ভিসের জন্যে আবেদনপত্র জমা নেয়া হবে। নো ভিসা, ভিসা, পাসপোর্ট নবায়ন, এটাস্টেশন (জরুরী) সংক্রান্ত কাজ ঐদিন সম্পন্ন করে বিকাল ৫ টায় ফেরত দেয়া হবে। ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র ও এটাস্টেশন ( সাধারণ) ঐদিন গ্রহণ করা হবে এবং পরবর্তীতে ডাকযোগে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে নিজ ঠিকানা সম্বলিত ফেরত খাম (এক্সপ্রেস পোস্ট) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর নতুন মেশিন রিডেবল পাসপোর্টের জন্যে আবেদনকারীকে স্বশরীরে অটোয়া হাইকমিশন অফিসে উপস্থিত থাকতে হবে।

এ সংক্রান্ত আরো তথ্য জানতে চাইলে ফোন করুন ৬১৩-২৩৬-০১৩৮, এক্সটেনশন-২২৫/২২৭। ভিজিট করতে পারেন- www.bdhcottawa.ca

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টরন্টোতে কনস্যুলার সেবা ১ মে

আপডেট টাইম : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬