ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আসছে একঝাঁক তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৪৭৬ বার

গতবছরের উপচেপড়া দর্শক আর অভাবনীয় সাফল্যের পর এবার ২১ ও ২২ মে শনি ও রবিবার বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকার ৭২০ মিডল্যান্ড এভিনিউতে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৬’। দুইদিনব্যাপি জমজমাট এই আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় তারকা। দর্শক হৃদয় জয় করতে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, এই সময়ের ক্রেজ আখিঁ আলমগীর, জনপ্রিয় টিভি তারকা তারিন, দুই বাংলার রোমান্টিক হিরো ফেরদৌস, টিভি মিডিয়ার এভারগ্রীন হীরো আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম এবং আরো অনেকে। থাকবে টরন্টোর গুণী শিল্পীদের পরিবেশনা। আর পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি। আর বাংলাদেশ ফেস্টিভ্যালের মূল আয়োজক কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলা মেইল। বাংলাদেশ ফেস্টিভ্যাল কনভেনর শহিদুল ইসলাম মিন্টু জানিয়েছেন, আকাশছোঁয়া জনপ্রিয় আরো দুই শিল্পীও আসছেন এই ফেস্টিভ্যালে। আগামী সপ্তাহে তাদের নাম ঘোষণা করা হবে। পুরো আয়োজনে এবার থাকবে চমকের পর চমক। খুব শীঘ্রই ফেস্টিভ্যালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

হস্তশিল্প, পোশাক এবং মজাদার খাবারের স্টল বরাদ্দ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

আসছে একঝাঁক তারকা

আপডেট টাইম : ১১:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬