ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জমজ দুই শিশুকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু লাবিবা-লামিসাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম জানান,
ঢামেকের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ-উল হক কাজলের নেতৃত্বে আটটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে অস্ত্রোপচার শুরু হয়েছে।

তিনি বলেন, এর আগেও আমরা দুটি জোড়া লাগানো শিশু পৃথক করণ অস্ত্রোপচারে সফল হয়েছি। ইনশাল্লাহ এই জোড়া লাগানো শিশুদের অস্ত্রোপচারে সফল হব।

নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের নির্মাণশ্রমিক মো. লালমিয়া ও মনুফা আক্তার দম্পতির সন্তান জোড়া লাগা এই দুই শিশুকন্যা। ২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করে তারা। জন্মের নয়দিন পর ঢামেক হাসপাতালে শিশু দুটিকে নিয়ে আসছিল তাদের পরিবার। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছিল। গত ২৮ নভেম্বর ঢামেকের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় জোড়াশিশুদের। সেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।

সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন লালমিয়া ও মনুফা আক্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জমজ দুই শিশুকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা

আপডেট টাইম : ১২:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১