ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো ট্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষামূলক যাত্রা বা টেস্ট রান শুরুর সাড়ে তিন মাসের মাথায় প্রথমবারের মতো মেট্রোরেল স্পর্শ করবে আগারগাঁও স্টেশন। দিয়াবাড়ি স্টেশন থেকে প্রথম ৪ থেকে ৫টি স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলে। এবার তা নয়টি স্টেশনে দাঁড়াবে।

আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে এতে কোনো যাত্রী থাকবে না। এটি আগারগাঁও পৌঁছাবে বেলা এগারোটার দিকে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

এমআরটি-৬ প্রকল্পের ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারের লক্ষ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথম টি স্টেশন পর্যন্ত মেট্রোরেল নিয়ে আসা। পরীক্ষামূলকভাবে প্রথম সেট ট্রেন রোববার আগারগাঁও আসবে।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে। এ রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে।

পাঁচ থেকে ১০ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। রেলস্টেশন থাকবে সবমিলে ১৬টি। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো ট্রেন

আপডেট টাইম : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১