ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঘুমন্ত অবস্থায় গ্যাসের দগ্ধ একই পরিবারের চার জন মারা গেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একে পর এক একটি পরিবারের সবাই মারা গেলেন। প্রথমে মারা যায় ওই পরিবারের দুই শিশু। এরপর তাদের বাবা মারা যান। সর্বশেষ ওই দুই শিশুর মা মোছা. শান্তা বেগমও (২৩) মারা যান।

বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। তাকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

তিনি বলেন, ‘শান্তা বেগমের শরীরের ৪৮ ভাগের বেশি দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।’

ডা. আইউব বলেন, ‘গত ২ ডিসেম্বর দগ্ধ একই পরিবারের চারজনকে শেখ হাসিনা বার্নে আনা হয়। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে শিশু ইয়াছিনের (৫) মৃত্যু হয়। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল। এর পৌনে দুই ঘণ্টা পরই তার বোন নোহর (৩) মারা যায়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।’

জানা গেছে, গত ২ ডিসেম্বর ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। এতে অগ্নিদগ্ধ হন বাড়ির ভাড়াটিয়া কাওছার, তার স্ত্রী শান্তা বেগম এবং তাদের দুই শিশু ইয়াছিন ও নোহর।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এসময় ঘুমিয়ে ছিলেন দুই শিশু সন্তান নিয়ে কাওছার-শান্তা দম্পতি ঘুমিয়ে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঘুমন্ত অবস্থায় গ্যাসের দগ্ধ একই পরিবারের চার জন মারা গেল

আপডেট টাইম : ১২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১