ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় আকিমুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিলুফার শিরিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

আদালতের স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সবশেষে আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। দাবিকৃত টাকা না পেয়ে আকিমুল স্ত্রীকে মারধর করেন। এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার স্বজনরা হালিমার মরদেহ ফেলে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

পরে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৮:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১