ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

খুব শীঘ্রই ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান-ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে- গণপূর্ত প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রকৌশল দক্ষতা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিতে সক্ষম। তাই প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে বর্তমান সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, রাজধানী ঢাকার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান-ড্যাপ (২০১৬-২০৩৫) এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খুব শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে।

আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরের কাউন্সিল হলে Surfside, Florida Building Collapse of June 2021 & ACI 318 Building Code Requirements for Structural Concrete শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ। অন্যদিকে একটি দুর্যোগ প্রবণ এলাকায় এদেশের অবস্থান। তিনটি মহাদেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় বাংলাদেশ সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকির মধ্যে অবস্থান করছে। তাছাড়া প্লাইস্টোসিন যুগের পললভূমি এবং বৃহত্তর ব-দ্বীপ অঞ্চল হওয়ায় এদেশের মাটির গঠন অনেকটা নরম প্রকৃতির। তিনি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস,লবণাক্ততা প্রভৃতির প্রাকৃতিক দুর্যোগের কারণে এদেশের বহুতল ভবনের স্থায়ীত্ব কমে যায়। ফলে একদিকে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমাদেরকে যেমন বহুতল ভবন নির্মাণের দিকে গুরুত্ব দিতে হচ্ছে, অন্যদিকে স্থাপনার স্থায়ীত্ব বাড়াতে তেমনি উন্নত প্রযুক্তি আধুনিক নির্মাণ সামগ্রী ও উন্নত নির্মাণশৈলী নিশ্চিত করতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রকৌশল জ্ঞান ও অভিজ্ঞতা টেকসই অবকাঠামো নির্মাণে বড় ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আইইবি পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর। অনুষ্ঠানে গেস্ট অভ্ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সেমিনারে অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কোড কাউন্সিলের কনসালটেন্ট এবং এস কে ঘোষ এসোসিয়েটস, এলএলসি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড. সত্যেন্দ্র কুমার ঘোষ (এস.কে. ঘোষ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান। মূল প্রবন্ধের ওপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শামীম আখতার এবং আরবান রেজিলিয়েন্স প্রকল্পঃ রাজউক অংশের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু)পিইঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

খুব শীঘ্রই ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান-ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে- গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১