ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সেই মালয়েশিয়ান বিমানে তল্লাশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরিভা‌বে অবতরণ করেছে। বিমানে বোমা থাকার বার্তা পেয়ে বিমান বন্দরের নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ ১৯৬ ফ্লাইটটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ছে‌ড়ে আসে। পরে জরু‌রিভা‌বে ঢাকায় অবতরণ ক‌রে।

বিমানবন্দর সূত্রে জানা গে‌ছে, জরু‌রি অবতরণকারী মাল‌য়ে‌শিয়ান বিমানটি‌তে বোমা থাকতে পারে ব‌লে এক‌টি বার্তা পান তারা।

বিমানবন্দর সূত্র জানায়, মালয়েশিয়ান বিমানটি থেকে যাত্রী নামানোর জন্য এয়ারপোর্টে থাকা সব এয়ারলাইন্সের বাসগুলো বিমানের পাশে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১১টা ১০ মিনিটে সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এই মুহূর্তের বিমানবন্দরে বিমান উঠা-নামা বন্ধ রয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজ করছি। পরে এ ব্যাপা‌রে বিস্তারিত জানানো হবে।’

এদিকে মাল‌য়ে‌শিয়ান বিমানটি শাহজালাল আন্তর্জা‌তিক বিমান বন্দ‌রে অবতরণের আগেই ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। ইতোম‌ধ্যে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও গেছে।

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার দাস জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান‌টি ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের কথা জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‌বিমান‌টি‌তে বোমা রয়েছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি সেখানে গে‌ছে। য‌দিও মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান‌টি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সেই মালয়েশিয়ান বিমানে তল্লাশি

আপডেট টাইম : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১