ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ত্বকের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৪০৮ বার

বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ হতে পারে। ত্বকের এই কালো দাগ দূর করার আছে কিছু ঘরোয়া উপায়। কেমিক্যালযুক্ত প্রসাধনীর বদলে বেছে নিতে পারেন এই ঘরোয়া উপায়। চলুন, জেনে নিই-

কেবল ব্রণ কমাতেই নয়, ত্বকের কালো দাগ দূর করতেও অ্যালোভেরা জুড়ি মেলা ভার। প্রথমে অ্যালোভেরা জেল বের করে নিন, তারপর আক্রান্ত স্থানে মাখুন আলতো হাতে। এমন ভাবে ম্যাসাজ করুন যেন অ্যালোভেরা জেল ত্বক একদম শুষে নেয়। কয়েক ঘণ্টা কমপক্ষে ত্বকে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ত্বকের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সঙ্গে লেবুর রস মাখিয়ে নিন, তারপর কালো দাগের উপর ৫ মিনিট ধরে ঘষুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। এছাড়া লেমন মাস্কও ব্যবহার করতে পারেন । এই মাস্ক সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের অন্য কোথাও লেবু মাখার পর সরাসরি সূর্যের আলোতে বেরানো যাবে না।

পাকা পেঁপে হল কালো দাগ দূর করার আরেকটি হাতিয়ার। সম্পূর্ণ পাকা এক টুকরো পেঁপে নিন, তারপর কালচে জায়গায় ভালো করে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ বার এই মাস্ক ব্যবহার করুন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রং উজ্জ্বল করে তোলে।

পাকা কলা ও লেবু মিশিয়ে (একটা কলা ও একটা লেবু অনুপাতে) মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, হাতে, পায়ে যে কোন জায়গায় ব্যবহার করতে পারে। ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। রোজ এই মাস্ক লাগালে দারুণ ফল পাবেন।

বয়স জনিত কালো দাগ দূর করতে পেয়াঁজ দারুণ কার্যকরী। এক টুকরো পেয়াঁজ নিয়ে কালচে স্থানে ৫ মিনিট ধরে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে রোজ ব্যবহার করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ত্বকের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

আপডেট টাইম : ১২:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬