ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী অন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

সভা শেষে তিনি বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে।  এ পর্যন্ত ৬ কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।  ৪ কোটি মানুষ ডাবল ডোজ টিকা পেয়েছেন।  কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন।  ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে।  তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন।  এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।  তাদের ফোনও বন্ধ।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুত্সাহিত করা হচ্ছে।  যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন অবশ্যই মানতে হবে।  কর্তৃপক্ষকে বলব, বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।

জাহিদ মালেক আরও বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে।  সব জেলায় চিঠি দেওয়া হবে।  সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।  নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও বিয়ের অনুষ্ঠানগুলো সীমিত করতে জেলা পর্যায়ের কমিটিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হবে।  একই সঙ্গে নতুন কোনো অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

আপডেট টাইম : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১