ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখে পুরনো জুটির নতুন প্রেমকাহিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
  • ৫০৩ বার

বৈশাখের বেশি বাকি নেই। এরই মধ্যে শুরু হয়েছে বৈশাখ কেন্দ্রিক প্রস্তুতি। বাঙালির এই উত্সবে শামিল হতে সিনেমাপাড়াও সরগরম। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এবারের প্রেমকাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। রুম্মান রশীদ খান এবারও কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। আর নতুন প্রেমকাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এ ছাড়া মৌসুমী হামিদও এই ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ওমর সানি আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ অনেকে।
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু-তে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে কণ্ঠতারকা আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সাংবাদিক জ. ই. মামুনকে। ছবিটি সম্পর্কে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, যদিও বৈশাখের আগেই সিনেমাটি মুক্তি পাবে। তবে বৈশাখেও চলবে ছবিটি। বৈশাখের আবহতেই শাকিব-জয়ার পুরনো রসায়নটা নতুন করে দেখতে পাবে দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বৈশাখে পুরনো জুটির নতুন প্রেমকাহিনি

আপডেট টাইম : ১১:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬