ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস, লঞ্চ ও ট্রেনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী রোববার (২৮ নভেম্বর) ধার্য করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে স্বরাষ্ট্র, নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

এর আগে ২২ নভেম্বর শিক্ষার্থীদের যানবাহনে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ১২:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১