ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্মাননা পেলেন ১১ বীর নারী মুক্তিযোদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৬১৬ বার

একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান রাখা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করার জন্য দেশের ১১ বীর নারী মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন।

সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধারা হলেন- বেগম ফজিলাতুন্নেছা মুজিব (মরণোত্তর), আয়েশা খানম, পান্না কায়সার, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ড. ভ্যালেরি এ. টেইলর, মমতাজ বেগম, রোকেয়া কবির, লুবনা মরিয়ম, শীলা মোমেন, সুলতানা কামাল ও হান্নানা বেগম।

বুধবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ৭১ ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতা দিবসের ৪৫তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের সময় নারীর ভূমিকা ছিল অপরিসীম। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার দেওয়াসহ নানাভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে অনন্য ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান অপরিসীম। অনেক নারী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন।

শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান যেমন স্বীকার করে না মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছে তেমনি খালেদাও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। খালেদা শহীদের সংখ্যাকে বিকৃত করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।

বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বলে মন্তব্য করেন তোফায়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পিকার ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান সাংসদ কর্নেল (অব.) শওকত আলী ও সাংবাদিক আবেদ খান।

সভাপতিত্ব করেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ শওকত আলী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ৭১ ফাউন্ডেশনের শিল্পীগোষ্ঠী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সম্মাননা পেলেন ১১ বীর নারী মুক্তিযোদ্ধা

আপডেট টাইম : ১১:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬