ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

যে কারণে বাসা থেকে বেরিয়ে যায় তিন বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খালার বাসা থেকে আচমকা দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজের ঘটনায় বেশ আলোচনার জন্ম দেয়। অবশেষে সেই নিখোঁজের প্রাথমিক রহস্য উন্মোচন করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, তিন বোনের মধ্যে দুজনের এসএসসি চলছে। ঠিক এ সময়ই তারা তাদের বাবার অসুস্থতার খবর পায়। নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে বাসা থেকে কাউকে না বলেই যাত্রা করে যশোরের উদ্দেশ্যে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যদি বাবাকে দেখতে যাওয়ার বিষয়টি খালাকে জানানো হতো তাহলে তিনি তাদের যেতে দিতেন না বলে ধারণা করেছিল তিন বোন। এ কারণেই কাউকে না বলেই বেরিয়ে যায় তারা।

র‌্যাব জানায়, তিন কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু দুজনের পরীক্ষা রয়েছে তাই আগামী রোববার তারা ঢাকায় ফিরতো। তবে তার আগেই আদাবর থানায় তাদের খালা সাজিয়া নওশীনের করা নিখোঁজের জিডির বিষয়টি গণমাধ্যমে আলোচিত হয়। যে কারণে তদন্তে নামে র‌্যাব। যশোরে তাদের বাবার বাড়িতে অবস্থানও শনাক্ত করে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তিন বোনকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের ঢাকায় নিয়ে আসতে আদাবর থানা পুলিশের একটি টিম রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অসুস্থ বাবাকে দেখতে তারা বাসা থেকে বেরিয়ে যায়। মোবাইলও ছিল না তাদের সঙ্গে। তাদের খালা সাজিয়ার ধারণা ছিল টিকটকের সম্পৃক্ততার কারণে তারা বাসা থেকে বের হয়ে গেছে। তবে এ ধরনের কোনো তথ্য-প্রমাণ পাইনি। তাদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করলে বাসা থেকে যাওয়ার বিষয়ে আরো তথ্য জানা যাবে।

বৃহস্পতিবার সকালে আদাবরের খালার বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায় তিন কিশোরী। এ সময় তারা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

যে কারণে বাসা থেকে বেরিয়ে যায় তিন বোন

আপডেট টাইম : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১