ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাসে হাফপাস দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ গণপরিবহণে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকরের দাবিতে নিউমার্কের এলাকার সড়কে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

এ সময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে হাফ ভাড়া কার্যকরের দাবি জানান।  শিক্ষার্থীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধেরও দাবি জানানো হয়।  শিক্ষার্থীরা তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

সড়কে শিক্ষার্থীদের অবস্থানে বিষয়টি নিশ্চিত করেছে নিউমার্কেট থানা পুলিশ।  পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।  ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহণ শ্রমিকরা।  ডিজেলের দাম বাড়ানোর দোহাই দিয়ে বাড়তি ভাড়া আদায় করা হয়।  শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়।  এছাড়া পরিবহণ শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাসে হাফপাস দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১