ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিনহা হত্যা মামলায় আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে এ সাক্ষ্যগ্রহণ। এ নিয়ে এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্য নেয়া হল।

এর আগে এদিন সকালে ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। ৭ম দফার প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো: কামাল হোসেন, কনষ্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা।

তবে সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, সোমবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৭ম দফার প্রথম দিনের স্বাক্ষগ্রহণ শেষ হয়েছে। ৬ জন সাক্ষীকেই আদালতে উপস্থাপন করেছি। ৬ জনের মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল করা হয়েছে। তিনিসহ অপর ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিনহা হত্যা মামলায় আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে

আপডেট টাইম : ০৮:০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১