ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রাজধানীতে আজ থেকে বন্ধ ওয়েবিল সিস্টেম ও সিটিং সার্ভিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সড়কে গণপরিবহনে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্তে অনুযায়ী রোববার থেকে এই সার্ভিসের নামে বাড়তি ভাড়া চাইলে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে বাস চালকদের বিরুদ্ধে।

এমন সেবার দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছে বাস মালিক সমিতি। এবারে বাস মালিকরা নিজেরাই উদ্যোগী হয়ে এই দুটো সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার, রাজধানীতে নতুন ভাড়া কার্যকর ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ ও পুলিশের চলমান যৌথ অভিযানের সময় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্লাহ এসব কথা জানান।

তিনি বলেন, সিটিং সার্ভিসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলের জন্য তারাই বিআরটিএ’কে জানিয়ে দেবেন।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্লাহর দেয়া তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে ১২০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলাচল করে।

বাকি ১০৭টি কোম্পানির সব বাস তাহলে ডিজেলে চলছে কিনা তা আবার পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মালিক সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ডিজেল ও সিএনজিচালিত বাসে তারা স্টিকার লাগিয়ে দিয়েছেন। সিএনজিচালিত বাস আগের ভাড়াতেই চলবে। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রাজধানীতে আজ থেকে বন্ধ ওয়েবিল সিস্টেম ও সিটিং সার্ভিস

আপডেট টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১