ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দেবেন।

ভারতের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে দিল্লিতে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)। সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যেই শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত আশা করছে শেখ রেহানা এই অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ভারতের রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এখন দিল্লি রয়েছেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসূচি চূড়ান্ত করতেই তিনি দিল্লি গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

আপডেট টাইম : ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১